কলাইয়ের রুটি, চাঁপাইনবাবগঞ্জ
ছবি: আহমাদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ · খাবার

কলাইয়ের রুটি

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি খাবার হলো কালাইয়ের রুটি। মূল উপকরণ • মাষকলাইয়ের ডাল বা আটা • আতপ চালের গুঁড়া বা আটা • লবণ ও পানি তৈরির পদ্ধতি • মাষকলাইয়ের ডাল ও চালের আটা একসঙ্গে মিশিয়ে কুসুম গরম পানি ও লবণ দিয়ে মাখিয়ে নরম ডো তৈরি করা হয়। • এটি গমের রুটির চেয়ে আকারে বড় ও কিছুটা পুরু হয়। • বেলুন-পিঁড়ি দিয়ে না বানিয়ে সাধারণত হাতে চেপে বা থুপে মাটির তাওয়া বা খোলায় সেঁকে তৈরি করা হয়। পরিবেশন • বেগুন ভর্তা, শুকনো মরিচ ও পেঁয়াজের ভর্তা দিয়ে এটি খাওয়া হয়। • এ ছাড়া মাংস ভুনা, হাঁসের মাংস কিংবা বট (নলা) দিয়েও পরিবেশন করা হয়।

পাঠিয়েছেন আহমাদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও বিখ্যাত পণ্য ও খাবার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →