রাজশাহীর পান, বাগমারা, রাজশাহী
ছবি: Mamunur Rahman, রাজশাহী

বাগমারা, রাজশাহী · কৃষি পণ্য

রাজশাহীর পান

রাজশাহীর মিষ্টি পান তার কোমল পাতা, প্রাকৃতিক মিষ্টি স্বাদ, মনোরম সুগন্ধ এবং দীর্ঘদিন সতেজ থাকার বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এটি রাজশাহীর অন্যতম প্রধান অর্থকারী ফসল। জেলার বাগমারা, মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বেশি পান চাষ হয়। এখান থেকে উৎপাদিত পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়। পানের এই অনন্য বৈশিষ্ট্য ও ঐতিহ্যের স্বীকৃতিস্বরূপ 'রাজশাহীর মিষ্টি পান' ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

কোথায় পাবেন

রাজশাহী, বাগমারা উপজেলার বিভিন্ন হাট ও বাজারে

পাঠিয়েছেন Mamunur Rahman, রাজশাহী · ১৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

রাজশাহী জেলার আরও বিখ্যাত পণ্য ও খাবার

রাজশাহী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →