
রায়পুরা, নরসিংদী · খাবার
অমৃত সাগর কলা
নরসিংদীর অমৃত সাগর কলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বাদ-ঘ্রাণে অতুলনীয় ফল, যা সম্প্রতি দেশটির ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।মুঘল আমল থেকে এই অঞ্চলে অমৃত সাগর কলার চাষ চলে আসছে।নরসিংদী জেলার উঁচু ও লালচে দোআঁশ মাটি এই কলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। মূলত এ অঞ্চলের মাটির গুণের কারণেই এর এমন ব্যতিক্রমী স্বাদ পাওয়া যায়।
কোথায় পাবেন
রায়পুরা, শিবপুর,মনোহরদি,বেলাবো এই চারটি উপজেলাতে বেশি উৎপাদন হয়
পাঠিয়েছেন রাকিবুল হাসান, নরসিংদী · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
নরসিংদী জেলার বিখ্যাত খাবার ও পণ্য
লটকন · সাগর কলা
নরসিংদী জেলার দর্শনীয় স্থান
- উয়ারী-বটেশ্বর — প্রাচীন দুর্গনগরীর প্রত্নস্থান; এখানে মুদ্রা, পুঁতি ও ইটের রাস্তা পাওয়া গেছে।
- ড্রিম হলিডে পার্ক — ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বড় বিনোদন পার্ক, ওয়াটার পার্কসহ নানা রাইড।