
নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ · বিকেলবেলা ঘোরাঘুরি ও পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর মতো · লুকানো রত্ন
Narayanganj City Park নারায়ণগঞ্জ সিটি পার্ক
নারায়ণগঞ্জ সিটি পার্ক (দেওভোগ, জিমখানা এলাকা) শহরের কেন্দ্রস্থলে সময় কাটানো ও ঘুরে বেড়ানোর জন্য একটি দারুণ জায়গা। এখানে রয়েছে প্রশস্ত হাঁটার পথ, লেক ও সুন্দর ল্যান্ডস্কেপিং, যা লেকের চারপাশের পরিবেশকে বেশ মনোরম করে তোলে। শহরের যান্ত্রিকতা থেকে দূরে বিকেলে বা সন্ধ্যায় বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে আড্ডা দিতে কিংবা খোলা বাতাসে হেঁটে বেড়াতে মানুষ এখানে আসে। সুন্দর আলোকসজ্জা, চারুকলার ভবন এবং ছবি তোলার জন্য লেকের চারপাশের চমৎকার পরিবেশ জায়গাটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।"
কীভাবে যাবেন
ঢাকা থেকে বাসে বা ট্রেনে নারায়ণগঞ্জ চাষাড়া এসে, সেখান থেকে রিকশা বা অটোরিকশায় দেওভোগ জিমখানা সংলগ্ন সিটি পার্কে সহজে যাওয়া যায়
কোথায় থাকবেন
নারায়ণগঞ্জ শহরে সাধারণ ও ভালো মানের আবাসিক হোটেল রয়েছে।
কাছে খাবারের ব্যবস্থা
পার্কের আশেপাশে স্ন্যাকস ও ড্রিংকসের দোকান রয়েছে, এবং শহরের মূল শহরে ভালো মানের রেস্তোরাঁ পাওয়া যায়।
কাছের দর্শনীয় স্থান
বলর্দা গার্ডেন, ঐতিহাসিক রোজ গার্ডেন বা চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার
নিরাপত্তা পরামর্শ
ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে, তাই ব্যক্তিগত জিনিসপত্র সাবধানে রাখুন।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Sifat Ahmed, নারায়ণগঞ্জ · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →