
রাজশাহী শহরের শ্রীরামপুর ও পঞ্চবটি (কোর্ট) এলাকা, পদ্মা নদীর, রাজশাহী · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
আই বাঁধ, রাজশাহী
আই বাঁধ (I Badh) রাজশাহী শহরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত একটি বাঁধ শহর রক্ষা। এই বাঁধটি দেখতে অনেকটা ইংরেজি বর্ণ ‘I’ এর মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘আই বাঁধ’। মূলত শহর রক্ষা ও ভাঙন রোধে এটি নির্মিত হলেও, এর নান্দনিক গঠন এবং নদীর বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ বাঁধটিকে পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত করেছে। নদীর বুকে প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই পাথুরে পথ দিয়ে হাঁটলে মনে হবে আপনি পদ্মার বুক চিরে এগিয়ে যাচ্ছেন। শরতের নীল আকাশ আর কাশফুল, কিংবা বর্ষার ভরা যৌবনা পদ্মা প্রতিটি ঋতুতেই আই বাঁধ তার ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ধরা দেয়। পরিবার বা বন্ধুদের নিয়ে বিকেল কাটানোর জন্য এটি রাজশাহীর সবচেয়ে সেরা জায়গা।
কীভাবে যাবেন
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য সড়ক, রেল এবং আকাশপথ তিনটি মাধ্যমই বেশ সুবিধাজনক। ঢাকার গাবতলী, কল্যাণপুর বা আব্দুল্লাহপুর থেকে হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল বা গ্রিন লাইনের বাসে করে সরাসরি রাজশাহী আসা যায়। ভাড়া লাগবে ৮০০ থেকে ১,৫০০ টাকা। এছারা কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে বনলতা, সিল্কসিটি বা পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ৫ থেকে ৬ ঘণ্টায় রাজশাহী পৌঁছাতে পারেন; ট্রেনের আসনভেদে ভাড়া ৪৫০ থেকে ১,৫৯৭ টাকা পর্যন্ত। রাজশাহী রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে অটো-রিকশা বা ইজি বাইকে করে মাত্র ৩০-৪০ টাকা ভাড়ায় সরাসরি আই বাঁধ বা শ্রীরামপুর এলাকায় পৌঁছানো যায়।
আরও ছবি








ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন হুজাইফা সিদ্দীক, রাজশাহী · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →