
রায়পুর, লক্ষ্মীপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
রায়পুর, জিনের মসজিদ
১১০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এ মসজিদের তিনটি গম্বুজ আর চারটি মিনার রয়েছে। মাটি থেকে ১৩টি সিঁড়ি পার হয়ে মসজিদে প্রবেশ করতে হয়। ভেতরে রয়েছে হালকা কারুকাজ। ভেতরে ও বারান্দায় একসঙ্গে হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। একপাশের সিঁড়ি মসজিদের নিচে নেমে গেছে। সেখানে সব সময় পানি থাকে। অনেকে এ পানিতে বিভিন্ন নিয়ত করে ওজু করেন। অনেকে বোতলে করে নিয়ে যান। মসজিদের নিচের এই জায়গাটির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহর ইবাদতখানা ছিল বলে জানা যায়। সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে পুরনো এই স্থাপনা। প্রাচীন ও নান্দনিক মসজিদটি রক্ষায় সংস্কারের দাবি উঠেছে। রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আকবর হোসেন বলেন, স্থানীয় বয়স্কদের কাছে আমরা মসজিদটির নির্মাণের বিষয়ে সঠিক তথ্য পাইনি। জিনের তৈরি মসজিদ, বিশ্বাস করেই বিভিন্ন জেলা থেকে এখনো মানুষ এটি দেখতে আসেন। মসজিদের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও উপজেলা কাজী সমিতির সভাপতি মোতাচ্ছেম বিল্লাহ বলেন, মসজিদের নকশায় ১৬টি গম্বুজ ও সামনে একটি বারান্দা থাকলেও ব্যয়বহুল হওয়ায় সেগুলো নির্মাণ করা হয়নি। এখন বারান্দাটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের ইমাম মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, আমার বাবা ও দাদা এ মসজিদে ইমামতি করেছেন। আমিও ১৫ বছর ধরে ইমামতি করছি। এটি জিনের মসজিদ নয়। মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবদুল্লাহর নামেই এর নামকরণ করা হয়েছে। জিন কিংবা জিনের টাকায় মসজিদটি নির্মাণ করা হয়নি। মাওলানা আবদুল্লাহর কাছে অনেকেই জানতে চেয়েছিলেন মসজিদটি জিনের টাকা কিংবা জিন দিয়ে নির্মাণ করা কি না। তার উত্তর ছিল, মসজিদটি জনগণের টাকায় নির্মিত। ভারত থেকে কারিগর এনে এটি নির্মাণ করা হয়েছে। আগত দর্শনার্থী ও স্থানীয়দের আর্থিক অনুদান দিয়েই মসজিদটি নির্মিত।
কীভাবে যাবেন
বাংলাদেশের যে কোন জায়গা থেকে লক্ষ্মীপুর জেলা আসবেন। লক্ষ্মীপুর জেলা থেকে রায়পুর আসবেন ভাড়া ৫০ টাকা। রায়পুর সিএনজি স্টেশন থেকে বলবেন জিনের মসজিদ যাবো। ভাড়া ৫ টাকা বা ১০ টাকা
কোথায় থাকবেন
রায়পুর
কাছে খাবারের ব্যবস্থা
রায়পুর
সুবিধা
All
কাছের দর্শনীয় স্থান
Buter karkhana
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Md. Abdul Qadir, লক্ষ্মীপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →