বারইপাড়া ব্রিজ, বারইপাড়া বাজার, কালিয়া উপজেলা, নড়াইল
ছবি: Hasibur Rahman, নড়াইল

বারইপাড়া বাজার, কালিয়া উপজেলা, নড়াইল · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

বারইপাড়া ব্রিজ

নবগঙ্গা নদীর উপরে ব্রিজটির অবস্থান, একপাশে বারইপাড়া খেলার মাঠ চর দোকান আর বিস্তীর্ন চর।র‍্যেখানে সারাবছর খেলাধুলার আয়োজন থাকে নদীতে জেলেরা মাছ ধরে, বিশেষত ইলিশের মৌসুমে তাজা ইলিশ পাওয়া যায় এখানে। এছাড়া এখানে নৌকা ভাড়া নিয়ে বিকেলে স্নিগ্ধ নদীতে ভাসার সুযোগ আছে। বিস্তীর্ণ চরে কাশফুল, ধানক্ষেত আর ঘাস জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে । আর অন্যপাড়ে আছে প্রশস্ত নদীর পাড়, যেখানে বাঁধ এর উপরে বসে মনোরম হাওয়া খাওয়া যায়।

🗓️ যাওয়ার সেরা সময়শীত, শরৎ ও বর্ষা
⏱ কতক্ষণ লাগে৩০-৪০ মিনিট
💰 খরচবিনামূল্য

কীভাবে যাবেন

নড়াইল শহর থেকে বাইক/অটোতে করে আসার সুযোগ আছে। আনুমানিক ৩০-৪০ মিনিটের পথ।

কোথায় থাকবেন

কাছের হোমস্টে

কাছে খাবারের ব্যবস্থা

ছোটখাটো খাবারের দোকান আছে

কাছের দর্শনীয় স্থান

কুলশুর জমিদারবাড়ি (১ কিলোমিটার)

আরও ছবি

বারইপাড়া ব্রিজ: ছবি ২
বারইপাড়া ব্রিজ: ছবি ৩
বারইপাড়া ব্রিজ: ছবি ৪
বারইপাড়া ব্রিজ: ছবি ৫
বারইপাড়া ব্রিজ: ছবি ৬
বারইপাড়া ব্রিজ: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Hasibur Rahman, নড়াইল · ১৫/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

নড়াইল জেলার আরও লুকানো রত্ন

নড়াইল জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →