সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী, কালুখালী, রাজবাড়ী
ছবি: মোঃ বাবুল প্রামানিক, রাজবাড়ী

কালুখালী, রাজবাড়ী · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী

যায়গাটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অবস্থিত। কালুখালী উপজেলার কালুখালী বাজার থেকে ৬ কি.মি. উত্তরে অবস্থিত। এখানে পদ্মার তীরে ঘুরতে পারবেন। বর্ষা মৌসুমে ইঞ্জিন চালিত নৌকায় ঘোরা যায়। এমনকি ঘোরা শেষে পদ্মার ভালো তাজা মাছ কিনে নিয়ে বাসায় যেতে পারবেন। পাশাপাশি ভেজালমুক্ত শাকসবজিও পাবেন। গরমের সময় আসলে নদীতে গোসল করে আলাদা মজা পাবেন।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোনো সময়, তবে বর্ষা মৌসুমে যাওয়া ভালো
⏱ কতক্ষণ লাগেজেলা শহর থেকে ১ ঘন্টা
💰 খরচপ্রবেশ বিনামুল্যে কিন্তু নৌকায় চড়লে ভাড়া দিতে হবে

কীভাবে যাবেন

বাস এ আসলে কালুখালী বাসস্ট্যান্ডে আসবেন। সেখান থেকে ভ্যান বা অটোযোগে বলবেন পদ্মার পাড় সেনাক্যাম্পে যাবো। আবার ট্রেনে আসলে কালুখালী স্টেশনে নেমে অটো বা ভ্যানে যেতে হবে।

কোথায় থাকবেন

লোকাল যায়গা। থাকার দরকার হয় না।

কাছে খাবারের ব্যবস্থা

চা, বিস্কুট, চটপটি ফুসকা সহ সাধারন খাবার

কাছের দর্শনীয় স্থান

কালুখালী হাতিরঝিল ব্রীজ

আরও ছবি

সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ২
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৩
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৪
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৫
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৬
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৭
সেনাক্যাম্প পদ্মা পাড়, কালুখালী: ছবি ৮

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন মোঃ বাবুল প্রামানিক, রাজবাড়ী · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

রাজবাড়ী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →