রাজারাম মন্দির, রাজৈর উপজেলা ,খালিয়া ইউনিয়ন, মাদারীপুর
ছবি: Ahmed Yousuf, মাদারীপুর

রাজৈর উপজেলা ,খালিয়া ইউনিয়ন, মাদারীপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

রাজারাম মন্দির

রাজারাম মন্দির মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গ্রামে অবস্থিত রাজারাম মন্দির জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থানীয় জমিদার রাজারাম রায় সপ্তদশ শতাব্দীতে মন্দিরটি নির্মাণ করেন বলে সরকারি সূত্রে উল্লেখ রয়েছে। প্রাচীন এই স্থাপনাটি বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য ও শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। মন্দিরটি একটি দোতলা, পূর্বমুখী স্থাপনা। ইট ও চুন-সুরকির নির্মাণশৈলীর পাশাপাশি এর সম্মুখভাগ ও দেয়ালে সূক্ষ্ম টেরাকোটা অলংকরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। পোড়ামাটির ফলকে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনি, দেব-দেবী, মানুষ, পশু-পাখি এবং নানা নান্দনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এসব কারুকাজ প্রাচীন বাংলার শিল্পীদের অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় বহন করে। মন্দিরটি খালিয়া শান্তিকেন্দ্র এলাকায় অবস্থিত এবং রাজৈর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। মাদারীপুর শহর থেকে সড়কপথে এর দূরত্ব আনুমানিক ২০–২৫ কিলোমিটার। বর্তমানে মূল ঐতিহাসিক কাঠামো ও উল্লেখযোগ্য টেরাকোটা অলংকরণের অংশবিশেষ টিকে রয়েছে। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজারাম মন্দির তাই কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি মাদারীপুরের ইতিহাস, স্থাপত্য, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য স্মারক। এবং এই মন্দির বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত /প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি স্বীকৃতি প্রদান করেছে।

🗓️ যাওয়ার সেরা সময়সারা বছরই যাওয়া যায় । কিন্তু অনেকেই শীত মৌসুমে যেতে পছন্দ করে।
⏱ কতক্ষণ লাগেঢাকা থেকে টেকেরহাট এর দূরত্ব প্রায় দুই ঘন্টা এবং টেকেরহাট থেকে মন্দিরের দূরত্ব ২৫ থেকে ৩০ মিনিট।
💰 খরচকোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

কীভাবে যাবেন

🚌 কীভাবে যাবেন মাদারীপুর শহর থেকে প্রথমে বাসযোগে টেকেরহাট আসতে পারেন। টেকেরহাট থেকে অটো, ভ্যান বা রিকশাযোগে খালিয়া শান্তি কেন্দ্রের দিকে যেতে হবে। খালিয়া শান্তি কেন্দ্র এলাকাতেই ঐতিহাসিক রাজারাম মন্দির অবস্থিত। তাই সেখানে পৌঁছানোর পর স্থানীয়দের জিজ্ঞাসা করলেই সহজেই মন্দিরে পৌঁছাতে পারবেন। আর যারা বাসে যেতে চান না, তারা মাদারীপুর শহর থেকে সরাসরি অটো বা অন্য কোনো মোটরযানে রাজারাম মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন। এতে যাতায়াত কিছুটা সহজ হলেও ভাড়া তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। সহজ রুট: মাদারীপুর শহর → 🚌 টেকেরহাট → 🛺 খালিয়া শান্তি কেন্দ্র → 🛕 রাজারাম মন্দির যাতায়াত সময় : মাদারীপুর শহর থেকে টেকেরহাট যেতে বাসে আনুমানিক ৪০–৬০ মিনিট সময় লাগে। টেকেরহাট থেকে ভ্যান বা অটোযোগে খালিয়া শান্তিকেন্দ্র হয়ে রাজারাম মন্দিরে যেতে আরও প্রায় ১৫–২৫ মিনিট সময়। কিন্তু অটো বা মটর জানে গেলে এই সময় দের থেকে দুই ঘন্টাও পৌছাতে পারে। যাতায়াত ভাড়া : মাদারীপুর শহর থেকে লোকাল বাসে টেকেরহাটের ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। টেকেরহাট থেকে খালিয়া শান্তি কেন্দ্রের ভাড়া পূর্বে ২০ টাকা থাকলেও এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে।

কোথায় থাকবেন

মাদারীপুর শহরের হোটেলে। যেমন:Hotel Sarbick International — কলেজ গেট, মাদারীপুর-ঢাকা মহাসড়ক। Hotel Samir international — বাসস্ট্যান্ড, মাদারীপুর।

কাছে খাবারের ব্যবস্থা

মন্দিরের পাশে বা টেকেরহাট এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট লোকাল ফুড কার্ড এবং লোকাল হোটেল রয়েছে। এবং শহরে হোটেলের নিকটে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট লোকাল হোটেল ফুড কার্ড ইত্যাদি।

সুবিধা

যানা নেই

কাছের দর্শনীয় স্থান

রাজারাম মন্দির দেখতে গেলে একই সঙ্গে খালিয়া এলাকার আরও কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে পারেন। কাছাকাছি রয়েছে খালিয়া শান্তিকেন্দ্র, অন্নপূর্ণা মন্দির, পুরোনো জমিদারবাড়ি, কবি কিরণ চন্দ্র দরবেশের বাড়ি এবং চিত্তপ্রিয় রায় চৌধুরীর সমাধি। এছাড়া বিনোদনের জন্য ইসবপুর কুঞ্জলতা পার্কে ঘুরে আসতে পারেন।

নিরাপত্তা পরামর্শ

“বর্ষাকালে পিচ্ছিল পথের কারণে সতর্কতার সঙ্গে চলাচল করুন। পুরোনো স্থাপনা ও টেরাকোটা অলংকরণে হাত দেওয়া বা ওঠার চেষ্টা থেকে বিরত থাকুন। মন্দির পরিদর্শনে বাধ্যতামূলক গাইডের প্রয়োজন নেই; তবে বিস্তারিত ইতিহাস জানতে স্থানীয় গাইডের সহায়তা নেওয়া যেতে পারে।” 

মন্দিরের ছবি

মন্দিরের যে ছবিগুলো আমি শেয়ার করব বা করছে এগুলো আমার তোলা নয় আমি এগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে সংগ্রহ করে এডিট করে এখানে দিয়েছি।

আরও ছবি

রাজারাম মন্দির: ছবি ২
রাজারাম মন্দির: ছবি ৩
রাজারাম মন্দির: ছবি ৪
রাজারাম মন্দির: ছবি ৫
রাজারাম মন্দির: ছবি ৬

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Ahmed Yousuf, মাদারীপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

মাদারীপুর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →