
শ্যামনগর, সাতক্ষীরা · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
নকিপুর জমিদার বাড়ি
★ ৪.০ · ১টি রিভিউ
• অবস্থান: নকিপুর গ্রাম, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা। শ্যামনগর থানা সদর থেকে প্রায় দুই কিলোমিটার আগে এটি অবস্থিত। • প্রতিষ্ঠাতা: জমিদার হরিচরণ রায় চৌধুরী। • নির্মাণকাল: ১৮৮৮ সালে বা ১৮শ শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়। • স্থাপত্যশৈলী: ইংরেজি 'এল' (L) প্যাটার্নে নির্মিত। বাড়িটি ৪১টি কক্ষবিশিষ্ট এবং এর নিচের তলাটি মাটির নিচে বাঙ্কার হিসেবে ব্যবহৃত হতো। • আশেপাশের স্থাপনা: জোড়া শিব মন্দির, চিকিৎসালয়, নহবতখানা, পূজা মণ্ডপ, দিঘী ও পুকুর। এছাড়া কাছাকাছি এলাকাটি নকিপুর পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। • বর্তমান অবস্থা: রক্ষণাবেক্ষণের অভাব, অবহেলা ও দখলদারদের কারণে ঐতিহাসিক এই স্থাপনাটি আজ প্রায় ধ্বংসের মুখে।
কীভাবে যাবেন
শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে হরিতলা হয়ে ভিতরে ১০ মিনিট। অথবা হায়বাতপুর মোড় থেকে পূর্ব দিকে ৫/৭ মিনিট।
কোথায় থাকবেন
উপজেলা শহরের হোটেল।
কাছে খাবারের ব্যবস্থা
খাবারের দোকান আছে।
কাছের দর্শনীয় স্থান
জোড়া শিব মন্দির অথবা যশোরেশ্বরী কালী মন্দির
নিরাপত্তা পরামর্শ
বর্ষা বাদে ।
আরও ছবি




ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★☆ Nasrin Sultana (০৯/১০/২০২৬): ছোটবেলায় অনেকবার গিয়েছি, তথ্যগুলো সঠিক আছে।
পাঠিয়েছেন Sumon Kumar Ghosh, সাতক্ষীরা · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।