
সরিষাবাড়ী, জামালপুর · গ্রাম ও গ্রামীণ জীবন · লুকানো রত্ন
সরিষাবাড়ী মেয়র পার্ক
এই জায়গাটি ঝিনাই নদী ধারে সুন্দর একটি পরিবেশে স্থাপিত হয়েছে পার্কে নানান ধরনের খাবার বসার জায়গা সবকিছু সুন্দরভাবে সাজানো আছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন শুটিং স্পটের জন্য ব্যবস্থা আছে এখানকার জনপ্রিয় খাবার হল মিল্লিভাত । আপনারা চাইলে এখানে মিল্লি ভাত ব্যবস্থা করতে পারেন
কীভাবে যাবেন
আপনি যদি ঢাকা বিভাগে হয়ে থাকেন তাহলে এখানে সরিষাবাড়ী আসতে আপনাকে ট্রেনে অথবা বাসে করে আসতে হবে ট্রেনে আসলে অগ্নিবীণা এবং জামালপুর এক্সপ্রেস এটার মাধ্যমে আসতে পারেন । স্টেশনে নেমে অটো করে পপুলার পার্ক এসে ইনজয় করতে পারেন
কোথায় থাকবেন
জামালপুর বিভিন্ন হোটেল আছে যেমন নতুন বাজার এবং সরিষাবাড়ীর দিকে যদি আপনি আসেন তাহলে সরিষাবাড়ির ভেতরে ভেতরে কিছু হোটেল পেয়ে যাবেন যেখানে যেখানে রাত্রি কাটাতে পারবেন
কাছে খাবারের ব্যবস্থা
সরিষাবাড়ী থেকে বাউসি আসার সময় পার্কের সাইটে টাইগার মোর নামে একটি মোর আছে যেখানে শামীম এন্টারপ্রাইজ তার দোকানে স্পেশাল মালাইচা রং চা দুধ চা বিভিন্ন রকমের সিগারেট সবকিছু ফ্যাসিলিটি আছে এবং সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে আপনারা চাইলে সেখানে আসতে পারেন ভিতরেও অনেক ভালো ভালো খাবার হোটেল আছে একটু উপরে দেখ
সুবিধা
মোবাইল নেটওয়ার্কের কথা যদি বলি গ্রামীন বাংলালিংক রবি এয়ারটেল সবগুলো ফোরজি পাবে
কাছের দর্শনীয় স্থান
স্বপ্ননীল পার্ক, লুইস ভিলেজ জামালপুর, যমুনা সেতু, মধুটিলা এবং জামালপুর স্টেডিয়াম স্টেডিয়াম
নিরাপত্তা পরামর্শ
বছরে প্রায় সব দিনগুলোই এখানে আসতে পারবেন এবং সরিষাবাড়ী ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত , এবং শুটিং স্পট গ্রামীন জীবনের ঐতিহ্যবাহী রাস্তাঘাট এবং সরিষাবাড়ির জন্য সবচেয়ে বিখ্যাত সরিষা ফুল, যমুনা সার কারখানা এগুলোর জন্য সরিষাবাড়ী সেজন্য বিখ্যাত
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোঃ আল জাবির, জামালপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →