বাইশরশি জমিদার বাড়ি, সদরপুর, ফরিদপুর
ছবি: Ehsan Kabir Talukder, ফরিদপুর

সদরপুর, ফরিদপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

বাইশরশি জমিদার বাড়ি

বাইশরশি জমিদার বাড়ি (যা রাজেন্দ্র বাবুর বাড়ি নামেও পরিচিত) বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা । ১৮০০ শতকের দিকে লবণ ব্যবসায়ী উদ্ধর চন্দ্র সাহা বিপুল সম্পত্তির মালিক হয়ে এই জমিদারির গোড়াপত্তন করেন। পরবর্তীতে তাঁর সুযোগ্য উত্তরসূরি জমিদার রাজেন্দ্র রায়চৌধুরীর নামানুসারে এটি সুপরিচিত হয় । প্রায় ৫০ একর জায়গাজুড়ে নির্মিত এই রাজকীয় প্রাসাদে ১৪টি দৃষ্টিনন্দন অট্টালিকা, ৫টি শানবাঁধানো দিঘি এবং একটি বিশাল বাগানবাড়ি ছিল । ১৯৭১ সালে জমিদার সুকুমার বাবুর আত্মহত্যার পর বাড়িটি অভিভাবকহীন হয়ে পড়ে । বর্তমানে অযত্ন ও সংস্কারের অভাবে এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নিদর্শনটি প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে ।

🗓️ যাওয়ার সেরা সময়বিকালবেলা
⏱ কতক্ষণ লাগে২-৩ ঘণ্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা নেমে। ভাঙ্গা থেকে আটরশির সিএনজি/মাহিন্দ্রতে উঠে বাইশরশি জমিদার বাড়ির কথা বললে নামায় দিবে।

কোথায় থাকবেন

সদরপুর উপজেলায় থাকার জন্য আবাসিক হোটেল নেই। তবে উপজেলা সরকারি সার্কিট হাউস বা ডাকবাংলোতে অনুমতি সাপেক্ষে থাকা যায়।

কাছে খাবারের ব্যবস্থা

আবিদা হোটেল,আটরশি।

সুবিধা

পাশেই উপজেলা ভূমি অফিস সেখানে যেতে পারবেন।

কাছের দর্শনীয় স্থান

পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি (৩৫কিমি)

আরও ছবি

বাইশরশি জমিদার বাড়ি: ছবি ২
বাইশরশি জমিদার বাড়ি: ছবি ৩
বাইশরশি জমিদার বাড়ি: ছবি ৪
বাইশরশি জমিদার বাড়ি: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Ehsan Kabir Talukder, ফরিদপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ফরিদপুর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →