ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য), কোটালীপাড়া, গোপালগঞ্জ
ছবি: Bappy Mahmud, গোপালগঞ্জ

কোটালীপাড়া, গোপালগঞ্জ · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য)

শূন্যের আবিষ্কার আর্যভট্টের উত্তরসূরী কবি সুকান্ত ভট্টাচার্য্যের স্মৃতিবিজড়িত পৈতৃকভিটা এটি। এখানে আছে সুন্দর এক মিউজিয়াম। গ্রামীণ চমৎকার নির্জন পরিবেশ। পুরনো পাকা বাড়িঘর। সুকান্ত ভট্টাচার্য্যের ফলক এবং লাইব্রেরি। কবির প্রয়াণ দিবস ১৩ মে উপলক্ষে প্রতি বছর সুকান্ত মেলার আয়োজন করা হয়। হাজার হাজার সুকান্ত প্রেমী দর্শনার্থীরা এই সময় ভিড় করেন।

🗓️ যাওয়ার সেরা সময়সাধারণত ১৩ থেকে ১৫ মে সুকান্ত মেলা হয়। এই সময় বিভিন্ন আয়োজন থাকে। লোকগান তার অন্যতম। বি
⏱ কতক্ষণ লাগেগোপালগঞ্জ মেইন শহর থেকে মোট ১ ঘন্টা সময় লাগে।
💰 খরচকোনো প্রবেশমূল্য নেই। গোপালগঞ্জ শহর থেকে আসতে মোট ৭০-৮০ টাকা খরচ।

কীভাবে যাবেন

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড থেকে নামতে হবে সিকির বাজার। ভাড়া ৬০ টাকা। সেখান থেকে ১০ টা্কা ভাড়ায় ভ্যানযোগে চলে যাবেন কবির পৈতৃকভিটায়।

কোথায় থাকবেন

কোটালিপাড়ায় খুব কম দামে ভালো মানের হোটেল পেয়ে যাবেন।

কাছে খাবারের ব্যবস্থা

ঘাঘর বাজারের মুঙ্গুর হোটেলের শোল মাছ সরিষা দিয়ে ভাপা লাঞ্চে ট্রাই করেন। সন্ধ্যার পর তেহারি।

কাছের দর্শনীয় স্থান

কাছাকাছি সাতুরিয়া বিল আছে ২ কিলোমিটার দূরে। এখানকার ঢেউ এবং লাল শাপলা আপনাকে মনোমুগ্ধ করবে। তবে ঢেউ দেখতে হলে আসতে হবে সেপ্টেম্বরের শুরুতে। আর ঘাঘর বাজার ময়নার দোকানের ছানার জিলাপি এবং বনফুলের স্পেশাল মিষ্টি টা মাস্ট ট্রাই করবেন।

আরও ছবি

ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ২
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৩
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৪
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৫
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৬
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৭
ভট্টের বাড়ি (কবি সুকান্ত ভট্টাচার্য): ছবি ৮

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Bappy Mahmud, গোপালগঞ্জ · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

গোপালগঞ্জ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →