বাংলা ও English · JPG + PDF

৩১টি ম্যাপে পুরো বাংলাদেশ

নদী, জলবায়ু, দুর্যোগ, মানুষ, কৃষি আর ঐতিহ্য: কোথায় কী আছে, এক নজরে। NASA, USGS, BBS-সহ বিশ্বস্ত উৎসের আসল ডেটা থেকে বানানো, প্রতিটিতে তথ্যসূত্র। সব একসাথে, একবার কিনলে সবসময় আপনার।

প্রিভিউ দেখুন
  • ৩১টি বিষয়
  • ৬২টি ফাইল
  • JPG + PDF
  • ২১৬০×২৭০০ পিক্সেল
প্রতিটি ম্যাপে

এক ছবিতে একটি পুরো বিষয়

পাঠ্যবইয়ের চেয়ে অনেক বেশি তথ্য, আর দেখতেও সুন্দর। প্রতিটি ম্যাপ আসল ডেটা থেকে কোডে আঁকা, কোনো AI ছবি নয়।

প্রিভিউ

৩১টি ম্যাপের প্রিভিউ

যেকোনো ম্যাপ বড় করে দেখুন। প্রিভিউ ছোট আর ওয়াটারমার্ক দেওয়া; কেনার পর ওয়াটারমার্ক ছাড়া পুরো মাপের JPG আর PDF পাবেন।

🔒 এগুলো ছোট, ওয়াটারমার্ক দেওয়া প্রিভিউ। উচ্চ রেজোলিউশনের JPG/PDF, ওয়াটারমার্ক ছাড়া পেতে কিনুন।

সব ৩১টি ম্যাপ, বাংলা ও ইংরেজিতে৬২টি JPG আর ৬২টি PDF, ওয়াটারমার্ক ছাড়া, একবারে ডাউনলোড।

ডেটা: NASA, USGS, Copernicus, WorldClim, BBS, NOAA, JRC, WorldPop, OpenStreetMap; প্রতিটি ম্যাপে নিজের তথ্যসূত্র লেখা আছে।

একই দামে দুই ভাষা

যে ভাষা দরকার, সেটাই নিন

বাংলা ম্যাপ পড়াশোনা আর পরীক্ষার প্রস্তুতিতে, ইংরেজি ম্যাপ রিপোর্ট, প্রেজেন্টেশন আর বিদেশি পাঠকের জন্য। দুটোই আপনার।

  • একই ম্যাপ, একই নকশা, দুই ভাষায় সব লেখা
  • প্রতিটি JPG আর PDF দুই রকমেই
  • ৩১টি ম্যাপ × ২ ভাষা = ৬২টি ফাইল
কাদের জন্য

কাজে লাগবে অনেকের

পরীক্ষার প্রস্তুতি থেকে ক্লাসরুম, গবেষণা থেকে কনটেন্ট: বাংলাদেশ নিয়ে যে কোনো কাজে।

কেনা খুব সহজ

চার ধাপে সব ম্যাপ

কোনো কার্ড লাগবে না। মোবাইলে টাকা পাঠিয়ে কয়েক মিনিটেই সব ম্যাপ।

  1. Google দিয়ে সাইন ইন

    কেনা ম্যাপ আপনার অ্যাকাউন্টে থাকে, হারায় না।

  2. ৳১২০ Send Money করুন

    কেনার সময় যে নম্বর দেখাবে, সেখানে পাঠান।

  3. ফর্মটি পূরণ করুন

    আপনার নাম আর যে নম্বর থেকে পাঠিয়েছেন, ব্যস।

  4. নোটিফিকেশন, তারপর ডাউনলোড

    ২–৩ মিনিটের মধ্যে যাচাই হয়ে গেলে নোটিফিকেশন পাবেন, আর সব ম্যাপ খুলে যাবে।

দাম

সব ৩১টি ম্যাপ, একটাই দাম

৳১২০একবারই

প্রতিটি ম্যাপ আলাদা কিনতে হবে না। একবার পেমেন্টে ৩১টি ম্যাপের বাংলা ও ইংরেজি, JPG ও PDF সব চিরদিনের জন্য আপনার।

  • ৩১টি ম্যাপ, বাংলা ও ইংরেজিতে (মোট ৬২টি)
  • প্রতিটি ২১৬০×২৭০০ পিক্সেলের JPG, ওয়াটারমার্ক ছাড়া
  • প্রিন্ট করার জন্য প্রতিটির PDF
  • নদী, জলবায়ু, দুর্যোগ, মানুষ, কৃষি আর ঐতিহ্য
  • Google অ্যাকাউন্টে থাকে, যেকোনো ডিভাইস থেকে যতবার খুশি ডাউনলোড
  • কোনো ম্যাপ উন্নত হলে নতুন সংস্করণও পাবেন

প্রশ্ন ও উত্তর

৳১২০ কি প্রতিটি ম্যাপের দাম?

না। ৳১২০ দিলে ৩১টি ম্যাপের বাংলা ও ইংরেজি, JPG ও PDF সব একসাথে পাবেন।

JPG আর PDF-এর পার্থক্য কী?

JPG ফোন, কম্পিউটার, স্লাইড বা সোশ্যাল পোস্টে ব্যবহারের জন্য। PDF প্রিন্ট করার জন্য: দোকানে দিলে সঠিক মাপে ছাপা যায়।

ডেটা কোথা থেকে নেওয়া?

NASA, USGS, Copernicus, WorldClim, BBS, NOAA, JRC, WorldPop আর OpenStreetMap-এর মতো বিশ্বস্ত উৎস থেকে। প্রতিটি ম্যাপের নিচে তার নিজের তথ্যসূত্র লেখা আছে।

দুটো ম্যাপ প্যাক একসাথে কিনলে কত?

৬৪ জেলার 3D ম্যাপ আর ৩১টি তথ্যভিত্তিক ম্যাপ একসাথে ৳১৮০ (আলাদা কিনলে ৳২০০)। কেনার সময় কার্টে অন্য প্যাকটি যোগ করলেই হবে। আগে একটি কিনে থাকলে অন্যটিতে ৳৩০ ছাড় নিজেই দেখাবে।

পেমেন্ট যাচাই হতে কত সময় লাগে?

সাধারণত ২–৩ মিনিট। আমরা নিজে bKash/Nagad অ্যাপে আপনার নম্বর আর টাকার পরিমাণ মিলিয়ে দেখি, তাই গভীর রাতে একটু বেশি সময় লাগতে পারে।

কোথায় কত টাকা পাঠাব?

bKash বা Nagad থেকে 01855421280 নম্বরে ৳১২০ Send Money করুন (এটি পার্সোনাল নম্বর, Payment নয়)। Send Money-র চার্জ থাকলে তা আপনার দিক থেকে যাবে।

একবার কিনলে কতদিন ডাউনলোড করতে পারব?

সবসময়। কেনাটা আপনার Google অ্যাকাউন্টের সাথে থাকে; অন্য ফোন বা কম্পিউটারে একই অ্যাকাউন্টে সাইন ইন করে যতবার খুশি ডাউনলোড করুন।

ম্যাপগুলো কোথায় ব্যবহার করতে পারব?

নিজের পড়াশোনা, ক্লাস, প্রেজেন্টেশন, রিপোর্ট বা ঘর সাজাতে প্রিন্ট করে ব্যবহার করুন। ফাইলগুলো আবার বিক্রি করা বা অন্য কোথাও আপলোড করে বিলানো যাবে না। প্রতিষ্ঠানের জন্য অনেক কপি লাগলে info@unseenbangladesh.com-এ লিখুন।